শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিজয়নগরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৯ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:01 pm

বিজয়নগরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৩কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। শুক্রবার মধ্যরাতে উপজেলার চান্দুরা এলাকা থেকে তাদের মাদক সহ আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার পাইকপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে মোঃ দুলাল হোসেন (৩২) ও রওশন আলীর ছেলে মোঃ সুমন মিয়া (২২)।

শনিবার রাতে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে অভিযান চালায় র‍্যাব। অভিযানকালে উপজেলার চান্দুরা সাকিনস্থ “চান্দুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের” সামনে পাকা রাস্তার উপর হতে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:০০ পিএম | শনিবার, ০৯ নভেম্বর ২০১৯

The Daily Sarod |