শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিজয়নগরে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বিজয়নগর সংবাদদাতা   প্রিন্ট
বুধবার, ২৭ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 8:38 pm

বিজয়নগরে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিজয়নগর রেসিডেন্সিয়াল স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (২৭ শে মার্চ)  সকাল ১০ ঘটিকার সময় উপজেলার বাগদিয়া গ্রামে  স্কুলের মাঠে মো. মশিউর রহমানের সভাপতিত্বে এবং তৌহিদ ইমরানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আসন্ন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহমুদুর রহমান মান্না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরষপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান, পাঁচগাও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ দুলাল, মো. আলী আজ্জম, সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু) প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো. মাসুদুর রহমান আপেল।

Facebook Comments Box

Posted ৮:৩৮ পিএম | বুধবার, ২৭ মার্চ ২০১৯

The Daily Sarod |