শিরোনাম

বিজয়নগরে কাভার্ড ভ্যানের চাপায় স্কুল ছাত্র নিহত

বিজয়নগর সংবাদদাতা   প্রিন্ট
শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 8:28 pm

বিজয়নগরে কাভার্ড ভ্যানের চাপায় স্কুল ছাত্র নিহত

ঢাকা- সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় জনি (৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেলে চান্দুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জনি চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের ভুট্টু মিয়ার ছেলে। সে গ্রামের একটি কিন্ডারগার্টেনে প্রথম শ্রেণীতে পড়াশুনা করতো।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, বিকেলে জনি মহাসড়ক পারাপারের সময় ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে সে মারা যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যান ও চালকে আটক করেছে।

Facebook Comments Box

Posted ৮:২৮ পিএম | শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |