শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৩ মে ২০২০   সর্বশেষ আপডেট : 10:36 pm

বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, ডাকসুর সাবেক ভিপি ও মেহনতি মানুষের লড়াই সংগ্রামের আস্হার প্রতিক জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপির এর পক্ষ থেকে কর্মহীন পার্টির কর্মী, সমর্থক ও দরদীসহ সাধারন তিন শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী এবং নগদ ৪৭ হাজার টাকা বিতরণ করা হয়।

শনিবার বিজয়নগরে করোনাভাইরাসের কারণে উপজেলার বিভিন্ন স্হানে এসব বিতরণ করেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী। এসময় তার সাথে ছিলেন জেলা কমিটির সদস্য সঞ্জয় পোদ্দার, দুলাল মিয়া, আয়েত আলি,অপূর্ব দেব,শ্রমিক নেতা সাহিন শাহ, কাউসার আলম,সুদিপ পাল প্রমুখ।

ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এধরণের সহায়তা অব্যাহত রাখার জন্য টেলিকনফারেন্সে কমরেড রাশেদ খান মেনন দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়ে সকলকে ঈদ শুভেচ্ছা জানান। তিনি দুর্যোগকালিন সময়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান। একই সাথে তিনি সরকারের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানান।

দীপক চৌধুরী বাপ্পী জানান, বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির পক্ষে এধরণের সহায়তা প্রদাণ অব্যাহত থাকবে। এছাড়া তিনি সকলকে ঈদ শুভেচ্ছা জানান।

Facebook Comments Box

Posted ১০:৩৬ পিএম | শনিবার, ২৩ মে ২০২০

The Daily Sarod |