স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
সর্বশেষ আপডেট : 9:36 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১২’শত পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৮ বোতল স্কফ সিরাপ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার খাটিংগা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরবের চন্ডিবেরের আসাদ মিয়ার ছেলে মোঃ মুন্না (২০) ও একই এলাকার মৃত মতু মিয়ার ছেলে মোঃ সাগর মিয়া (২৪)।
মঙ্গলবার রাতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। অভিযানের নেতৃত্ব দেয় ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ।
অভিযানে উপজেলার খাটিংগা তিন রাস্তার মোড় খান ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন দুইজনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৮ বোতল স্কাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ৬হাজার ১০০টাকা উদ্ধার করা হয়।
আটক আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ৯:৩৬ পিএম | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya