স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 10:31 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৮৫০পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে তাদেরকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া থেকে মাদক গুলো সহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, ওই ইউনিয়নের কাশিনগর গ্রামের মাজিদ মোল্লার ছেলে কাউসার মিয়া (২৬) ও একই ইউনিয়নের উথারিয়াপাড়ার আবুল কাশেমের ছেলে উজ্জ্বল মিয়া (২৫)।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আটককৃত উজ্জ্বল চিহ্নিত মাদক ব্যবসায়ী পরানের সহযোগী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের মাদক গুলো সহ আটক করা হয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ১০:৩১ পিএম | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya