স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১০ নভেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 8:38 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪০০পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার রাতে তাদের উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই এলাকা থেকে মাদক গুলো সহ আটক করা হয়। এসময় ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১লক্ষ ৮৫ হাজার ৭৭০টাকা পাওয়া যায়।
আটকরা হলেন, উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে এম এ ছাদেক (৪৪) ও ফালান মিয়ার মোঃ হাদিস মিয়া (২৫)।
রোববার দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উদ্ধারকৃত ইয়াবা ও নগদ টাকা
এতে বলায় হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে বিজয়নগর উপজেলার শশই গ্রামস্থ জনৈক আব্দুল হামিদ এর মুদি দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০০পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৮৫ হাজার ৭৭০টাকা উদ্ধার করা হয়।
আটক আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৮:৩৮ পিএম | রবিবার, ১০ নভেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya