শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিজয়নগরে ইঞ্জিন বিকল, সোয়া এক ঘন্টার পর ছাড়লো ট্রেন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২০ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 9:06 pm

বিজয়নগরে ইঞ্জিন বিকল, সোয়া এক ঘন্টার পর ছাড়লো ট্রেন

ঢাকা-সিলেট রেলপথের চলাচলকারী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) বিকল হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সোয়া ১ ঘন্টা ট্রেন চলাচল ব্যহত হয়েছে। রোববার দুপুর সোয়া দুইটার দিকে বিজয়নগর উপজেলার মেরাসানি এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়।

পরে আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে আরেকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে দুপুর সোয়া তিনটার দিকে ট্রেনটিকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, আখাউড়া থেকে অন্য একটি ইঞ্জিন গিয়ে দুপুর সোয়া তিনটার দিকে ট্রেনটিকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনটি প্রায় সোয়া এক ঘন্টা বিলম্বে চলাচল করছে।

Facebook Comments Box

Posted ৯:০৬ পিএম | রবিবার, ২০ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |