বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 12:47 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মির্জাপুর আশ্রয়ণ প্রকল্পে কর্মহারা মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সদর ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর আশ্রয়ণ প্রকল্পের ৪০টি পরিবারের কর্মহারা মানুষের কাছে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: জামাল উদ্দিন, ইছাপুরা ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল হক বকুল ও সাংবাদিক এস এম টিপু চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহয়তা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে নিজেরা গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করছি। আর সবাই সরকারের বিভিন্ন নির্দেশ পালন করার জন্য সকলের প্রতি আহবান জানান। আমরা সবাই সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রাখব। অযথা বাজার, দোকানপাটে বসে আড্ডা দেব না। আসুন আমরা সবাই ঘরে থাকি, নিজে ভাল থাকি। অন্যেকে ভাল রাখি। আপনি আমি ভাল থাকলে। ভাল থাকবে বাংলাদেশ।
Posted ১২:৪৭ পিএম | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya