শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিজয়নগরের কাঁচা বাজারগুলো খোলা মাঠে স্থানান্তর করা যেতে পারে

এস এম টিপু চৌধুরী:   প্রিন্ট
সোমবার, ১৩ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 1:01 pm

বিজয়নগরের কাঁচা বাজারগুলো খোলা মাঠে স্থানান্তর করা যেতে পারে

নোভেল করোনা ভাইরাসে প্রার্দুভাব দিন দিন বেড়ে চলেছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইতিমধ্যে একজন করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছে। এরপর উপজেলার ৫টি গ্রামকে লকডাউন করা হয়েছে।

এছাড়াও বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই স্বাস্থ্য কমপ্লেক্সে জেলার বিভিন্ন এলাকায় করোনা উপসর্গ থাকাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ইতিমধ্যে পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেছে প্রশাসন। কিন্তু সাধারণ মানুষ এ লকডাউনকে উপেক্ষা করে হাট বাজারে ভিড় করছেন। কেউ প্রয়োজনে আবার কেউ বা অপ্রয়োজনেও।

সচেতন নাগরিকদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, প্রশাসন আরো কঠোর না হলে সাধারণ মানুষকে ঘর বন্দি করে রাখা সম্ভব হবে না। তাই প্রশাসনিক তৎপরতা আরো বৃদ্ধি করণের জন্য উপজেলার সচেতন মহলের দাবি উঠেছে।

তবে বিজয়নগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একটি কৃষিবান্ধব উপজেলা। এ উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিপণ্য উৎপাদিত হয়। আর সেই কৃষি পণ্য বিক্রির জন্য কৃষকরা হাট বাজারের নিয়ে আসেন। আর এ কৃষিপণ্য বেচাকেনার জন্য উপজেলার কাঁচাপণ্য বাজার গুলো ব্যাপক জমজমাট হয়ে উঠে। এতে করে কাঁচা বাজার গুলোতে লোক সমাগম তুলনামূলক ভাবে চোখে পড়ার মতো। তাই বাজারগুলো নির্দিষ্ট জায়গায় থাকার দরুণ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব তেমন নিশ্চত করা যাচ্ছে না বলে অভিযোগও রয়েছে। উপজেলার কাঁচা বাজার গুলোকে কাছাকাছি খোলা মাঠে স্থানান্তর করলে সামাজিক নিরাপত্তা দূরত্ব সৃষ্টি হবে।

যেহেতু বিজয়নগর উপজেলা একটি গ্রামাঞ্চল এলাকা। সেহেতু খোলা জায়গার কোন অভাব নেই। আর বিশেষ করে প্রত্যেক বাজার সংলগ্ন খেলার মাঠ, স্কুলে মাঠ ও বিভিন্ন খালি জায়গা রয়েছেন। এসব খোলা মাঠে এ কাঁচা বাজার গুলো স্থানান্তর করা যেতে পারে।

উপজেলার বাজার গুলোর মধ্যে- আমতলী বাজার, দেওয়ান বাজার, চম্পকনগর বাজার, সিঙ্গারবিল বাজার, আউলিয়ার বাজার, মেরাসানি বাজার, ইসলামপুর বাজার, চান্দুরা বাজার, সাতবর্গ বাজার অন্যতম।

কাঁচা বাজার গুলো খোলা মাঠে স্থানান্তর করনে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেও ইতিমধ্যে একটি পরিপত্র জারি করা হয়েছে বলে জানা গেছে।

তাই সংশ্লিষ্টদের প্রতি আহবান, উপজেলার বড় বড় হাট বাজার গুলোকে সামাজিক নিরাপত্তার দূরত্ব বজায় রেখে খোলা মাঠে স্থানান্তর করা যেতে পারে বলে অভিমত প্রকাশ করেছেন সুশীল সমাজের লোকজন।

লেখক-
সংবাদকর্মী

Facebook Comments Box

Posted ১:০১ পিএম | সোমবার, ১৩ এপ্রিল ২০২০

The Daily Sarod |