শিরোনাম

বিজয়নগর সর্বদলীয় সংগ্রাম কমিটির নিন্দা ও প্রতিবাদ

বিজয়নগর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ২৫ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:০৯ অপরাহ্ণ

বিজয়নগর সর্বদলীয় সংগ্রাম কমিটির নিন্দা ও প্রতিবাদ

গত ৩০ জুলাই ২০২৫ইং তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত সংসদীয় আসন পূণঃ বিন্যাসের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। উক্ত খসড়া বিজ্ঞপ্তিতে সংসদীয় আসন ২৪৫, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিজয়নগর উপজেলা থেকে ৩টি ইউনিয়ন যথাক্রমে- বুধন্তি, চান্দুরা, হরষপুর কে কর্তন করে সংসদীয় আসন-২৪৪, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এর সাথে সম্পৃক্ত করা হয়। উক্ত খসড়া বিজ্ঞপ্তিতে বিজয়নগর উপজেলাকে খন্ডিত করার প্রতিবাদে “অখন্ড বিজয়নগর উপজেলা রাখার দাবীতে সর্বদলীয় সংগ্রাম কমিটি’র নেতৃত্বে বিজয়নগর উপজেলাকে অখন্ড রেখে পূর্বের ন্যায় সংসদীয় আসন-২৪৫ ব্রাহ্মণবাড়িয়া- ৩ এর সাথে সংযুক্ত রাখতে আন্দোলন সংগ্রাম বিজয়নগর বাসী করে আসছে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে নির্ধরিত সময়ের মধ্যে বিজয়নগর উপজেলার ০৩টি ইউনিয়ন যথাক্রমে- বুধন্তি, চান্দুরা, হরষপুর কে অখন্ড রাখতে নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন দাখিল করা হয়।

গত ২৪ আগস্ট ২৫ইং তারিখ রোববার নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত গনশুনানীতে বিজয়নগর উপজেলাকে অখন্ড রাখার পক্ষে দরখাস্তকারীগন প্রধান নির্বাচন কমিশনার এর বরাবর যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে সংসদীয় আসন ২৪৪ ব্রাহ্মণবাড়িয়-২ (সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকায় বিজয়নগর উপজেলা থেকে ০৩টি ইউনিয়ন যথাক্রমে- বুধন্তি, চান্দুরা, হরষপুর কে সংযুক্ত করার পক্ষে ব্যারিষ্টার রুমিন ফারহানা যুক্তি উপস্থাপন কালে বলেন যে, বিজয়নগর উপজেলার ০৩টি ইউনিয়ন যথাক্রমে-বুধন্তি, চান্দুরা, হরষপুর তাহাদের অধিকাংশ জমির খাজনা, জমা-খারিজ, দলিল এবং যাবতীয় দাপ্তরিক কার্যক্রম সরাইল উপজেলায় গিয়ে সম্পাদন করতে হয়। এমনকি বুধন্তি, চান্দুরা, হরষপুর থেকে বিজয়নগর উপজেলা সদরে যেতে সরাইল উপজেলার উপর দিয়ে যেতে হয়। যাহার যাতায়াত দূরত্ব ২ঘন্টা এবং উক্ত ৩টি ইউনিয়ন বুধন্তি, চান্দুরা, হরষপুর থেকে সরাইল উপজেলা সদরে যেতে ১৫-২০ মিনিট সময় লাগে, যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এসব মিথ্যাচারের বিরুদ্ধে বিজয়নগর বাসির পক্ষ থেকে বলিষ্ট প্রতিবাদ করায় নির্বাচন কমিশন সচিবালয় এর ২নং গেইটের ভিতরে ব্যারিষ্টার রুমিন ফারহানার ভাড়াটিয়া সন্ত্রাসী গুন্ডাবাহিনী “অখন্ড বিজয়নগর উপজেলা রাখার দাবীতে সর্বদলীয় সংগ্রাম কমিটি’র অন্যতম নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল ইসলাম সহ বিজয়নগরের সাধারন জনগনের উপর পূর্ব পরিকল্পিত বর্বরোচিত হামলা চালায়। এহেন ন্যাক্কারজনক ঘটনার জন্য “অখন্ড বিজয়নগর উপজেলা রাখার দাবীতে সর্বদলীয় সংগ্রাম কমিটি” এর পক্ষ থেকে তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানান অখন্ড বিজয়নগর উপজেলা সর্বদলীয় সংগ্রাম কমিটি আহবায়ক এডঃ মোঃ ইমাম হোসেন।

Facebook Comments Box

Posted ১১:০৯ অপরাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫

dainiksarod |