শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিচারকের স্বাক্ষর জালিয়াতি করে শিক্ষানবিশ আইনজীবি-স্টেনো ধরা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 5:12 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারকের স্বাক্ষর ও সীলমোহর জালিয়াতির দায়ে শিক্ষানবিশ আইনজীবি ও আদালতের স্টেনো টাইপিস্টকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে জেলার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের গোলাম মোস্তফার ছেলে শিক্ষানবিশ আইনজীবী আল মেহেদী হাসান এবং বিজ্ঞ জেলা ও দায়রা জজ ১ম আদালতের স্টেনো টাইপিস্ট ফকরুল ইসলাম ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) ইশতিয়াক আহমেদ জানান, বাঞ্ছারামপুরের মৃত রফিকুল ইসলামের স্ত্রী নার্গিস আক্তার তার মৃত স্বামীর ব্যাংকের টাকা উত্তোলনের জন্যে সাকসেশন সার্টিফিকেটের জন্যে গত গত ২২ মে তারিখে মামলা করেন। কিন্তুু মেহেদী হাসান ও ফকরুল ইসলাম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচাকের স্বাক্ষর ও সীল জাল করে ভুয়া সাকসেশন সার্টিফিকেট তৈরী করে তাকে দিয়ে ব্যাংকে গিয়ে জানতে পারেন সাকসেশন সার্টিফিকেট জাল। পরে এই ঘটনা জানতে পেরে জাল সার্টিফিকেট সহ ব্রাহ্মণবাড়িয়া আদালতের সামনে থেকে শিক্ষানবিশ আইনজীবী আল মেহেদী হাসানকে পুলিশ আটক করে। আটক মেহেদী হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে দাতিয়ারা থেকে ভুয়া সীল সহ বিজ্ঞ জেলা ও দায়রা জজ ১ম আদালতের স্টেনো টাইপিস্ট ফকরুল ইসলামকে আটক করা হয়।

তিনি আরো জানান, এ ব্যাপারে নার্গিস আক্তার গত সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা রুজু করছেন। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:১২ পিএম | মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯

The Daily Sarod |