শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ নেপালে, তিব্বতে বন্যা: মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে হাসনাত ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি না হতে দেয়ার হুঁশিয়ারি কসবায় পুলিশের ধাওয়া খেয়ে গাঁজাবাহী মাইক্রোবাস পুকুরে, মিলল ৯ বস্তা গাঁজা ব্রাহ্মণবাড়িয়ায় ভারতে পাচার চেষ্টাকালে ২৪ টন সার উদ্ধার নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে ‘আমারে দেবো না ভুলিতে’ সাংস্কৃতিক অনুষ্ঠান গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে ব্যবসায়ীর মৃত্যু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে আকিজ টেক্সটাইল নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক নেপালে আকস্মিক ভয়াবহ বন্যার কারণ কী?

বিএনপি ছাড়লেন মনোনয়ন বঞ্চিত মেয়র প্রার্থী মাঈন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:56 pm

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপি থেকে পদত্যাগ করেছেন বর্তমান মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটাটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়ে নবীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
মাঈন উদ্দিন নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাঈন উদ্দিন বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে এবং আমি বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং দাবিদার ছিলাম। কোনো কারণ ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে দলের মনোনয়ন থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, আমার পক্ষে জনমত থাকার পরও কোনো কারণ ছাড়াই মেয়র থাকাকালীন অবস্থায় আমাকে দলের মনোনয়ন না দেয়ায় দলীয় কর্মকাণ্ড থেকে ও দলীয় পদ থেকে পদত্যাগ করছি। আমার কর্মের মূল্যায়ন করবে পৌরসভাবাসী। তারাই আমার দল ও প্রতীক। নির্বাচন সুষ্ঠু হলে আমার বিজয় সুনিশ্চিত।
এছাড়াও সংবাদ সম্মেলনে মাঈন উদ্দিনকে মনোনয়ন না দেয়ার প্রতিবাদ হিসেবে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের ২৭ নেতা-কর্মী পদত্যাগের ঘোষণা দেন।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন বলেন, নিয়মতান্ত্রিকভাবে কেন্দ্রীয় বিএনপি প্রার্থী মনোনয়ন দিয়েছে। কারো পক্ষে রয় না গেলে বরাবরই বলে থাকেন যে নিয়মতান্ত্রিকভাবে হয়নি। আর পদত্যাগের বিষয়টি আমি মাত্র শুনলাম।
উল্লেখ্য, আগামী ১৪ অক্টোবর নবীনগর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিনকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান মেয়র মো. মাঈন উদ্দিন।

Facebook Comments Box

Posted ৮:৪০ পিএম | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯

The Daily Sarod |