শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ইউএনও

বিজয়নগর সংবাদদাতা   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 11:01 pm

বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ইউএনও

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর মানবিক সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হতদরিদ্র্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার এ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

তিনি নিজেই খাদ্য সামগ্রী নিয়ে গ্রামে গিয়ে হতদরিদ্র ও প্রতিবন্ধী এবং দিনমজুর মানুষদেরকে খুঁজে বের করে নিজ হাতে তাদেরকে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, পেঁয়াজ, তেল, লবণ, ডাল, আলু, চিনি, আটা, চিড়া, মুড়ি, সাবান ও বিস্কুট।

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহয়তা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে নিজেরা গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করছি, যাতে করে প্রকৃত পক্ষে যারা পাওয়ার কথা রয়েছেন যেন তারা সঠিক ভাবে পান। উপজেলা প্রশাসন হতদরিদ্রদের খাদ্য যেন সুষম বন্টন হয় সেদিকে সজাগ ও তৎপর রয়েছে।

টিপু/-

Facebook Comments Box

Posted ১১:০১ পিএম | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০

The Daily Sarod |