শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

‘বাড়ি বাড়ি কাজ করে অসুস্থ ছেলের চিকিৎসার টাকা সংগ্রহ করেন মুক্তিযোদ্ধার বৃদ্ধা স্ত্রী’

আবুল হাসনাত মোঃ রাফি   প্রিন্ট
শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 8:39 pm

‘বাড়ি বাড়ি কাজ করে অসুস্থ ছেলের চিকিৎসার টাকা সংগ্রহ করেন মুক্তিযোদ্ধার বৃদ্ধা স্ত্রী’

১৯৭১সালের স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর সুহিলপুরের নদু মিয়া। নদু মিয়া স্ত্রী, ছোট এক ছেলে ও এক মেয়ে সন্তান রেখে মারা গেছেন দেশ স্বাধীন হওয়ার ৫ বছর পর। দুই সন্তান সবে মাত্র হাটতে শিখেছে। স্বামী বীর মুক্তিযোদ্ধা নদু মিয়ার মৃত্যুর পর এই দুই সন্তানকে নিয়ে স্ত্রী জুহেরা হয়ে গেলেন দিশেহারা। নতুন স্বাধীন হওয়া দেশে তখন বীর মুক্তিযোদ্ধা নদু মিয়ার পরিবারের ছিল না বসবাস করার মতো নিজের বাসস্থান। থাকতেন স্থানীয় ভূইয়া বাড়িতে আশ্রয়ে।

বীর মুক্তিযোদ্ধা নদু মিয়ার মৃত্যুর পর স্ত্রী জুহেরা বেগম শুরু করেন জীবন জীবিকার যুদ্ধ। অন্যের বাড়িতে আশ্রয়ে থেকে এলাকার বিভিন্ন বাড়িতে কাজ করে ছোট দুই সন্তানকে নিয়ে গড়ে তুলেছিলেন নিজের সংসার। এভাবেই কেটে যায় দীর্ঘদিন। তবে পড়াশোনা করাতে পারেননি দুই সন্তানকে। একমাত্র মেয়ে বড় হয়ে উঠায় গ্রামবাসীর সহযোগিতায় তাকে বিয়ে দেন। একমাত্র ছেলে মুসলিম মিয়া (৪৫) সিএনজি চালিত অটো রিকশা চালিয়ে সংসারের হাল ধরেছিলেন। মুসলিম মিয়াও বিয়ে করেছেন। তার রয়েছে তিন মেয়ে ও দুই ছেলে সন্তান। জুহেরা বেগম স্বামীর মুক্তিযোদ্ধার ভাতার টাকা জমিয়ে এক শতাংশ জায়গা ক্রয় করেছেন। ওই জায়গায় ঋণ করে নিজেরা বসবাস করতে একটি ঘর তুলেছেন। মুক্তিযোদ্ধার ভাতার যে টাকা পান সেই টাকার একটি অংশ ঘরের ঋণ হিসেবে পরিশোধ করে যাচ্ছেন।

ঋণ করে মাথা গুজার ঠাই হতে না হতেই আবার অশনিসংকেত নেমে আসে জুহেরা বেগমের পরিবারে। জুহেরা বেগমের একমাত্র ছেলে মুসলিম মিয়া পাইলসে আক্রান্ত হন। সেই পাইলস ইনফেকশন হয়ে ক্যান্সারে পরিণত হতে চলছে। ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসকরা তাকে ঢাকায় চিকিৎসা নিতে পরামর্শ দিয়েছেন। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, মুসলিম মিয়ার পাইলস দীর্ঘদিন চিকিৎসা না করাতে খুব খারাপের দিকে যাচ্ছে। দ্রুত অপারেশন না করালে এটা ক্যান্সারে পরিণত হতে পারে। কিন্তু এই অপারেশন করার সক্ষমতা নেই মুসলিম মিয়া। সিএনজি চালানো বন্ধ রয়েছে তার। স্ত্রী, মা জুহেরা বেগম, ৫জন সন্তান সহ আটজনের পরিবারে উপার্জনকারী কেউ না থাকায় খেয়ে বেচে থাকাই কষ্টকর। মুক্তিযোদ্ধা নদু মিয়ার স্ত্রী জুহেরা বেগম ৭৭ বছরের বৃদ্ধা বয়সে আবার এলাকার মানুষের বাড়ি বাড়িতে কাজ শুরু করেন। পুনরায় গত দেড় বছর যাবত তিনি মানুষের বাড়িতে কাজ করে ছেলে মুসলিম মিয়ার চিকিৎসার খরচ ও পরিবারের খরচ চালিয়ে যাচ্ছেন।

এই বিষয় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নদু মিয়ার স্ত্রী জুহেরা বেগম বলেন, ‘আমার জীবনটাই যুদ্ধের। দুই সন্তান রেখে স্বামী মারা গিয়েছিলেন। দুই সন্তানকে নিয়ে বেচে থাকার সংগ্রাম করেছি। ছেলে সিএনজি চালিয়ে সংসারের হাল ধরেছিল। কিন্তু সে নিজেই এখন অসুস্থ। মানুষের বাড়িতে কাজ না করলে ছেলের চিকিৎসার টাকা ও ঘরের খাবার আসবে কিভাবে’?

জুহেরা বেগমের একমাত্র ছেলে মুসলিম মিয়া বলেন, ‘নিজের মা মানুষের বাড়িতে কাজ করবে তা সন্তান হিসেবে দেখতে খুব কষ্ট লাগে। কিন্তু আটজনের সংসারে আয় করার মতো কেউ নেই। আমার চিকিৎসাও ঠিকভাবে চালাতে পারছিনা। বাবার মুক্তিযোদ্ধার যে ভাতা পাই, তার একটি অংশ ঘরের ঋণে চলে যায়। তিনি বিত্তবানদের কাছে সহায়তা কামনা করেন’।

সুহিলপুর ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর বলেন, এই বিষয়ে কেউ আমাকে অবগত করেননি। সহায়তার আবেদন করলে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠাবো।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বলেন, ‘বিষয়টি অত্যন্ত মানবিক। আমরা তাদের পাশে সার্বক্ষণিক থাকার চেষ্টা করব’। তিনি বলেন,’এছাড়াও সরকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে। যদি তারা সেই কোঠা মধ্যে পড়ে, আমরা তারও ব্যবস্থা করব।’

তাদেরকে চিকিৎসা সহযোগিতা করতে পারেন আপনিও। যোগাযোগ ও বিকাশ নম্বর-০১৮৪৬৬৬৪৫৯৯

Facebook Comments Box

Posted ৮:৩৫ পিএম | শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |