স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৪ জুন ২০১৯
সর্বশেষ আপডেট : 9:23 pm
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের পর হৃদয় (২ বছর) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ জুন) দুপুরে সদর উপজেলার তেলিনগর গ্রামে বাড়ির পাশে একটি ডোবা থেকে তার পরিবারের লোকজন মরদেহটি উদ্ধার করে। সে ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
শিশুটির চাচা গোলাপ মিয়া জানান, সকাল থেকে হৃদয় নিখোঁজ ছিল। পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোন সন্ধ্যান পাওয়া যাচ্ছিল না। পরে দুপুরে বাড়ির পাশে একটি ডোবায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তারপর তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ৯:২৩ পিএম | শুক্রবার, ১৪ জুন ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya