স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 12:52 am
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলনের প্রভাবে ফসলি জমি নষ্ট, সরকারি সড়ক ভেঙে গেছে ও বৈদ্যুতিক খুঁটির ঝুঁকিতে ফেলায় দুইটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর ও মজলিশপুরে পৃথক অভিযানে এসব জব্দ করা হয়।
এসময় এক ড্রেজার মালিকে ৫হাজার টাকা জরিমানা করা হয়, অপর ড্রেজার মালিক পালিয়ে যাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান বলেন, কয়েকদিন যাবত আমাদের কাছে অভিযোগ আসছিল, ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে আশপাশের কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও এই ড্রেজারের ফলে সরকারি সড়কের প্রায় অর্ধেক ভেঙে গেছে ও বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিতে রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে শ্রমিক নিয়ে খিদিরপুর ও মজলিশপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে মজলিশপুরের ড্রেজারের মালিক পালিয়ে যায়। তবে ড্রেজার ও পাইপ জব্দ করা হয়েছে। অপর দিকে খিদিরপুরের ড্রেজার ব্যবসায়ী উপজেলার সৈয়দাবাদের উজ্জ্বলকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার ড্রেজার জব্দ করা হয়েছে।
Posted ১২:৫২ এএম | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya