স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২৮ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 10:45 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মায়ের কোল থেকে পড়ে সাহিদু আক্তার নামে তিন মাসের এক শিশু মারা গেছে। শনিবার সকালে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাইল গ্রামে এই ঘটনা ঘটে।
সকালে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গেলে মায়ের কোল থেকে পড়ে যায় ওই শিশু। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে নিজ বাড়িতে ঝগড়া লাগে শফিকুল ইসলাম ও তাঁর ছোট ভাই আক্কাছ মিয়া। শফিকুল ইসলামের স্ত্রী ঝগড়া থামাতে এগিয়ে যায়। এ সময় ওই নারীর কোলে থাকা তিন মাসের শিশু পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।
চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে ওই শিশু মায়ের কোল থেকে পড়ে ঘটনাস্থলেই মারা গেছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমান জানান, বিভিন্ন মাধ্যমে ঘটনাটি তিনি জেনেছেন। এটি নিছক একটি দুর্ঘটনা। তবে পরিবারের লোকজন এ বিষয়ে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন।
Posted ১০:৪৫ পিএম | শনিবার, ২৮ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya