স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৩ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 10:10 pm
বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান বিশ্বে শান্তি রক্ষায় প্রেরণকারী দেশ হিসেবে এক নম্বরে অবস্থান করছে। এক নম্বরে থাকাতে বুঝা যায় বাংলাদেশ সেনাবাহিনী কি ধরনের পারফরম্যান্স করছে বলে জানান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
তিনি রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দিঘীর পাড় এলাকায় চারশতাধিক অসহায়-দুস্থদের মাঝে শীতবস্ত্র, কম্বল ও ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান।
এসময় সেনা বাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি আমাদের সেনাবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা করা দরকার তার সবকিছুই করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা সেনাবাহিনীর সক্ষমতা আরো বাড়াতে হবে। প্রশিক্ষণে আমাদের আরও মনোযোগী হতে হবে। সে ইচ্ছা অনুযায়ী সেনাবাহিনী যুগের সাথে তাল মিলিয়ে যা দরকার এবং সক্ষমতা প্রয়োজন তা আমরা বৃদ্ধি করছি। এটা আমরা করে যাবো। এটি একটি চলমান প্রক্রিয়া।
এর আগে সেনা বাহিনীর প্রধান উপজেলার শাহবাজপুরের স্থানীয় অসহায় মানুষদের জন্য কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের অধিনে ৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্স কর্তৃক পরিচালিত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কার্যক্রমের খোঁজ খবর নেন। এই বিষয়ে সেনা প্রধান জানান, এধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
চিকিৎসা সেবা সম্পর্কে কুমিল্লা সেনানিবাস ৩৩ পদাতিক ডিভিশনের অধিনে পরিচালিত ৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্স টিমের চিকিৎসক লেঃ কর্ণেল জেসমিন জানান, শীত কালীন সময়ে গ্রামের বয়স্ক মানুষ নানান রোগে আক্রান্ত হন। তাদের আমরা চিকিৎসা সেবা দিচভহি। জটিল রোগীদের জেলা ও উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে সেনাবাহিনী প্রধান দুপুর ২টা দিকে সরাইল উপজেলার শাহবাজপুর এসে পৌঁছলে তাকে স্বাগত জানান সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন।
Posted ৯:৫৫ এএম | সোমবার, ০৩ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya