স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৭ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 11:12 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ৭ই মার্চের ভাষণ আমাদের নতুন পথের দিশা দিয়েছিলো। আমরা কোন পথে যাবো মহাত্মা গান্ধীর অহিংস নাকি হো চি মিনের সহিংস পথ তখনই বঙ্গবন্ধু আমাদের সামনে নতুন ধারার কৌশল বাতলে দিলেন ৭ই মার্চের ভাষণে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের নির্দেশে সারা বাংলার ঘরে ঘরে দূর্গ গড়ে উঠেছিলো। মুষ্টিমেয় কিছু কুলাঙ্গার ছাড়া সাড়ে সাত কোটি বাঙ্গালি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। বঙ্গবন্ধু পাকিস্তানীদের রক্তচক্ষু উপেক্ষা করে অত্যন্ত সুকৌশলে দেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন ৭ই মার্চের ভাষণে।
তিনি রোববার সন্ধ্যায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি পৌর মেয়র মিসেস নায়ার কবীরের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঞা, সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এমএইচ মাহবুব আলম, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা যুবলীগ সভাপতি এড.শাহানুর ইসলাম, জেলা কৃষকলীগ সভাপতি সাদেকুর রহমান শরীফ, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মালেক চৌধুরী, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক আলম তারা দুলি, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন।
Posted ১১:১২ পিএম | রবিবার, ০৭ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya