বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 1:46 am
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়াতে ছাত্রলীগের কোন গ্রুপিং নেই, এটাই শেখ হাসিনার ছাত্রলীগ, এটাই বঙ্গবন্ধুর ছাত্রলীগ। গত দুইদিন আগস্ট মাস শেষ হয়েছে, আমি দুইদিন পরে এখানে এসেছি। আগস্টের শোককে আমাদের শক্তিতে রূপান্তরিত করতে হবে। বঙ্গবন্ধু যে সোনার বাংলা তৈরি করতে চেয়েছিলেন, সে সোনার বাংলা বিনির্মানে আমাদের তরুণ প্রজন্মকে কাজ করতে হবে।
সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কোয়ারে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গিকার নিয়ে জেলা ছাত্রলীগ আয়োজিত বিশাল ছাত্র সমাবেশ প্রধান বক্তার বক্তব্যে তিনি এই কথা বলেন।
এসময় তিনি বলেন, ১৯৭১ সালের বঙ্গবন্ধুর ছাত্রলীগ তারা দেশ স্বাধীন করতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। আমরা একদিন দিয়ে হতভাগা, আমরা বঙ্গবন্ধুর স্পর্শ পায়নি। আরেক দিক দিয়ে সৌভাগ্যবান আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার স্পর্শ পেয়েছি। পরবর্তী যে প্রজন্ম ছাত্রলীগে আসবে হয়তোবা তারা জননেত্রী শেখ হাসিনার স্পর্শ পাবেন না। বঙ্গবন্ধু যে সোনার বাংলা বিনির্মানে স্বপ্ন দেখেছিলেন, জননেত্রী শেখ হাসিনা সেই সোনার বাংলা বিনির্মানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা জননেত্রী শেখ হাসিনাকে কথা দিতে চাই, আপনার জীবিত অবস্থায় বঙ্গবন্ধুর যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করবে বাংলাদেশ ছাত্রলীগ।
তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর বয়স যখন ২৮ বছর তখন তিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন দেশের অসহায় মানুষদের ভাগ্যউন্নয়নের জন্য, পাকিস্তানিদের কাছ থেকে দেশকে স্বাধীন করার জন্য। কিছুদিন পর আমরা বঙ্গবন্ধুর শতবছর উদযাপন করব। বাংলাদেশ ছাত্রলীগকে এমন কিছু কাজ করতে হবে, এমন আদর্শ ধারণ করতে হবে যেন বঙ্গবন্ধুর শতবছরে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পায়।
জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন।
Posted ১:৪৫ এএম | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya