স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 8:11 pm
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য পরিদর্শক ও জেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির আহবায়ক ও সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) এম আব্দুল বাছেদ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আরশাদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রাকিব আহমেদ খান, সদর উপজেলার সভাপতি রুবেল মিয়া, সাধারণ নাজির আহমেদ,সিনিয়র সহ সভাপতি আইরিন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির নেতা আলী আকরাম খন্দকার স্বপন, তানিয়া রশিদ, বিজয়নগরের তাসলিমা সুলতানা প্রমুখ।
এসময় বক্তরা বলেন, আমরা এমনি একটি সময় এখানে উপস্থিত হয়েছি, যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না। আমরা সকল স্বাস্থ্য কর্মীরা এর নিন্দা জানাই।
তারা আরও বলেন, এদেশের ২৬ হাজার স্বাস্থ্য কর্মী দেশের মা ও বোনদের ১০টি রোগের টিকা দিয়ে থাকি। আমরা বর্তমানে কর্মবিরতিতে আছে। বর্তমানে পৌরসভা ও সিটি করপোরেশন গুলো থেকে টিকা দেওয়া হচ্ছে। তারা আমাদের এসোসিয়েশনের আওতাভুক্ত নয়। দেশের বেশির ভাগ অংশে আমরা টিকা দেই। ফলে বঞ্চিত হচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষ টিকা নেওয়া থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের দাবি ২২ বছরেও পূরণ হয়নি। মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আমাদের দাবি মেনে নেবেন বলে প্রত্যাশা করছি।
Posted ৮:১১ পিএম | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya