শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ফেসবুকে প্রেম, এরপর প্রতারণা

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ১৯ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 9:32 pm

ফেসবুকে প্রেম, এরপর প্রতারণা

ফেসবুকে পরিচয়, সেই সূত্রে টুকিটাকি কথাবার্তা। এরপর ভালোলাগা থেকে সোজা মন দেয়া-নেয়া। অতঃপর শারীরিক সম্পর্ক স্থাপন। শেষমেশ সবকিছু অস্বীকার করে প্রেমিকার সাথে যোগাযোগ বন্ধ করে দিলেন প্রেমিক।

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরে এমনই এক ঘটনা ঘটেছে। শহরের শেরপুর এলাকার বাসিন্দা মো. সিরাজুল খানের (২৭) বিরুদ্ধে এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই কিশোরী ব্রাহ্মণবাড়িয়া শহরের বিরাসারস্থ বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। এ ঘটনায় গত ১৫ জুলাই সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই কলেজছাত্রী।

ওই কলেজ ছাত্রীর পরিবার ও জিডি সূত্রে জানা গেছে, ফেসবুকে শেরপুর এলাকার আবুল কালাম খানের ছেলে সিরাজুল খানের পরিচয় হয় শহরের বাগানবাড়ি এলাকার ওই কলেজছাত্রীর। সেই পরিচয়ের সূত্র ধরে দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক হয়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে সিরাজুল ওই কলেজছাত্রীকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন। এক পর্যায়ে ওই কলেজছাত্রী সিরাজুলকে বিয়ের কথা বললে তিনি যোগাযোগ বন্ধ করে দেন। এরপর ওই কলেজছাত্রী সিরাজুলের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানান। পরবর্তীতে ওই কলেজছাত্রীর মাসহ অন্য অভিভাবকদের ডেকে নিয়ে গিয়ে বিয়ে দেয়ার জন্য সম্মত হয় এবং সিরাজুলও বিয়ের জন্য রাজি হন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জিডি সূত্রে আরও জানা গেছে, বিয়ের তারিখ নির্ধারণ করার পর পরবর্তী সময়ে সিরাজুল ও তার পরিবারের লোকজন বিয়ে হবে না বলে জানিয়ে দেন। এ ঘটনার পর ওই কলেজছাত্রী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ্য হয়ে পড়েন। পরবর্তীতে বিষয়টি নিয়ে শালিস-বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। সর্বশেষ গত ৯ জুলাই বিকেলে ওই কলেজছাত্রী সিরাজুলের বাড়িতে গিয়ে আবার বিয়ের কথা বললে তিনি সব সম্পর্ক অস্বীকার করেন এবং কলেজছাত্রী ও তার পরিবারের লোকজনদের গালিগালাজ করেন। একই সাথে ওই কলেজছাত্রীর ছবি-ভিডিও অনলাইনে ছড়িয়ে দিয়ে সম্মানহানিরও হুমকি দেন।

ওই কলেজছাত্রী অভিযোগ করে বলেন, ‘ওর (সিরাজুল) কারণে আমার সব মান-সম্মান গেছে। এলাকাবাসী সবাই জানে আমি সিরাজের বউ। এখন ওর সাথে যদি আমার বিয়ে না হয় আমি আর মুখ দেখাতে পারব না। আমার মরণ ছাড়া আর কোনো উপায় নাই। আমি একটা আশাতেই বেঁচি আছি ও আমাকে বিয়ে করবে, আমি ওর বউ হবো’।

তবে অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে সিরাজুল খানের মুঠোফোনে ফোন করলে সেটি বন্ধ পাওয়া গেছে। তার বাবা আবুল কালাম খানকে ফোন করলে তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে জানতে চাইলে জিডি তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, জিডির বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ১:১৩ পিএম | শুক্রবার, ১৯ জুলাই ২০১৯

The Daily Sarod |