https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

ফেসবুকে কমেন্ট নিয়ে বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : 5:46 pm

ফেসবুকে কমেন্ট নিয়ে বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

ফেসবুকে কমেন্ট করা নিয়ে কথা কাটাকাটি জেরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির দুই যুবকের মধ্যে ফেসবুকে কমেন্ট নিয়ে কথা কাটাকাটি হয়। এই বিরোধের জেরে গত ১৪ জুলাই ঐক্কি বাড়ির মৃত সুরত আলীর ছেলে আরজু মিয়া ও তাহার মেয়ে আকলিমা বেগমের উপর অতর্কিত হামলা করে পাঠান বাড়ির লোকজন। এই ঘটনার পর গত দুই দিন যাবত উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে আজ শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আশেপাশের গ্রামের লোকজনের সহযোগিতায় ঘন্টাখানেক পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজয়নগর থানার ইন্সপেক্টর (তদন্ত) অমিতাভ দাস তালুকদার জানান, মারামারি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে বিজয়নগর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন পুলিশের নিযন্ত্রণে রয়েছে। পরবর্তী যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতিতে এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৪৬ পিএম | শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

dainiksarod |