বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
সর্বশেষ আপডেট : 10:32 pm
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত প্রায় আড়াই বছরের একটি মানসিক প্রতিবন্ধী শিশু পাওয়া গেছে। মঙ্গলবার রাতে দিকে জেলা শহরের হালদারপাড়া এলাকার একটি সরু গলি থেকে শিশুটিকে পুলিশ উদ্ধার করে।
বুধবার দুপুরে শিশুটিকে সমাজসেবা কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, শহরের হালদারপাড়ার একটি সরু গলিতে শিশুটি গড়িয়ে কান্নাকাটি করছিল। স্থানীয় কয়েকজন শিশুটিকে এই অবস্থায় দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরো জানান, শিশুটিকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে না। ধারণা করা হচ্ছে, কোন অসচ্ছল পরিবারের মানসিক প্রতিবন্ধী এই শিশুটি জন্মগ্রহণ করেছে। লালন-পালনের সমস্যার কারণে হয়তো শিশুটিকে ফেলে যাওয়া হয়েছে।
আমরা এই বিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাদের জানিয়েছিলাম। উনারা সমাজসেবা অধিদপ্তরকে অবহিত করলে সেখান থেকে এসে শিশুটিকে নিয়ে যায়।
-রাফি/-
Posted ১০:৩২ পিএম | বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya