শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে একান্ত আলাপচারিতায় মোকতাদির চৌধুরী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 10:14 pm

প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে একান্ত আলাপচারিতায় মোকতাদির চৌধুরী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গেে একান্ত আলাপচারিতা করেছেন।

মঙ্গলবার বিকেলে তিনি প্রেসক্লাবে আসেন। দীর্ঘ সময় ধরে নানা বিষয়ে কথা বলেন তিনি। তবে আলোচনার মূলে ছিলো ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া। এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোকতাদির চৌধুরী। আগামী ২৬ ফেব্রুয়ারী ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম উদ্বোধন হচ্ছে জানিয়ে এতে সাংবাদিকদের অংশগ্রহণ কামনা করেন তিনি। ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি তাজ মো: ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক শাহআলম সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএইচ মাহবুব আলম, সাবেক যুগ্ম সচিব ফরহাদ হোসেন মাক্কি প্রমূখ ।

এসময় প্রেসক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে দৈনিক আমাদের অর্থনীতির উপদেষ্টা সম্পাদক নিযুক্ত হওয়ায় মোকতাদির চৌধুরী এমপি’কে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Facebook Comments Box

Posted ১০:১৪ পিএম | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |