শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

প্রিয়া সাহা’র বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মামলার আবেদন খারিজ(ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২১ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 10:00 pm

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে মিথ্যা অভিযোগ করায় প্রিয়া সাহা ওরফে প্রিয়া বালা বিশ্বাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ায় দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। রোববার বিকেল ৫টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই মামলাটি খারিজ করেন।

এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মো. আসাদ উল্লাহ নামে এক মাদরাসার পরিচালক প্রিয়া সাহা বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবি মফিজুর রহমান বাবুল।

মামলার এজহারে বলা হয়, বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও ধর্মীয় শান্তি ও সম্প্রীতির রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিত লাভ করেছে। উপমহাদেশের অন্যান্য রাষ্ট্রে মুসলমানরা যে সকল সুযোগ সুবিধা পাচ্ছে তার চেয়ে অনেক গুণ বেশি সুযোগ সুবিধা বাংলাদেশে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ও অন্য ধর্মের লোকজন ভোগ করছে।
এজহারে আরও বলা হয়, প্রিয়া সাহা একজন বাংলাদেশি নাগরিক হয়ে দেশের ভাবমূর্তির কথা চিন্তা না করে বাংলাদেশকে বিশ্বের কাছে হেয় করার জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে তিন কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান গুম হয়ে গেছে এবং মুসলিম মৌলবাদীরা ঘর-বাড়ি পুড়িয়ে দিয়েছে, জায়গা দখল করেছে বলে বিচার চান। এটি বাংলাদেশের রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ছাড়া কিছুই না। এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল বলেও এজহারে উল্লেখ করা হয়।

মামলার বাদী মো. আসাদ উল্লাহ সাংবাদিকদের জানান, বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করার জন্য প্রিয়া সাহা মিথ্যাচার করেছেন। এটি আমাকে আহত করেছে। তাই আমি স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছিলাম।

Facebook Comments Box

Posted ৯:৫৯ পিএম | রবিবার, ২১ জুলাই ২০১৯

The Daily Sarod |