বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
বুধবার, ০১ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 11:16 am
পরিবারের সুখের কথা ভেবে প্রবাসে পাড়ি দেন দুই সন্তানের জননী ইয়াছমিন (৩৫)। কিন্তু প্রবাসে যাওয়ার পর থেকে পরিবারের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে দাবি করেছেন তার পরিবার। ফলে দুঃশ্চিন্তায় পড়েছে ইয়াছমিনের পরিবার।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের মো. মঙ্গল মিয়া ও নেহেরা খাতুনের মেয়ে ইয়াছমিন।
পরিবারের সদস্যরা জানান, বিগত প্রায় সাড়ে ৩ বছর আগে রিক্রুটিং এজেন্সি মেসার্স এম এইচ ট্রেড ইন্টারন্যাশনাল (আর এল-১১৬৬) এর মাধ্যমে বাসা বাড়িতে কাজের ভিসায় সৌদি আরবে যান ইয়াছমিন।তার পার্সপোর্ট নং- BK-0451907। সৌদিতে যাওয়ার পর গত সাড়ে ৩ বছরের মধ্যে মাত্র কয়েকবার ইয়াছমিনের ফোনে কথা হয়েছে তার বৃদ্ধা মা নেহেরা খাতুনের সাথে। এরপর থেকে দীর্ঘদিন যাবত পরিবারের সাথে কোন প্রকার যোগাযোগ নেই ইয়াছমিনের। সর্বশেষ ইয়াছমিন তার মাকে জানিয়েছিলেন, সৌদি আরবে অনেক কষ্ট দিনযাপন করছে। পাশাপাশি দেশের ফেরাতে ব্যবস্থা করতে অনুরোধ জানান। সে আরও জানিয়েছিল, প্রবাসে যাওয়ার পর এক টাকাও বেতন পায়নি। মালিক পক্ষকে বেতনের কথা বললে তাকে বিভিন্ন ভাবে অত্যাচার ও শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। সৌদি থেকে ইয়াছমিনকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বৃদ্ধা মা নেহেরা খাতুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ে ইতিমধ্যে একাধিক দরখাস্ত করেছেন। কিন্তু এই বিষয়ে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি তারা।
ইয়াছমিনের মা নেহেরা খাতুন বলেন, আমার মেয়ে তার দুইটি মাসুম বাচ্চা রেখে বিদেশে গিয়েছিল কিন্তু বিদেশে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত তার কোন খোঁজ খবর পায়নি। বর্তমানে আমি আমার মেয়েকে ফেরত চাই। তার দুই সন্তান এখন অনেকটা অসহায়। আমি আমার মেয়েকে ফেরত চাই। আমার মেয়ে বেঁচে আছে নাকি মরে গেছে জানি না। মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই। ইয়াছমিনকে খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান বৃদ্ধা মা নেহেরা খাতুন।
Posted ১১:১৬ এএম | বুধবার, ০১ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya