জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ১০ অক্টোবর ২০২১ সর্বশেষ আপডেট : ২:০৫ পূর্বাহ্ণ

নিজ বাবার বাড়ি থেকে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গিয়ে গুলশান (৩৩) নামে এক ইতালি প্রবাসীর স্ত্রী নিখোঁজ হন। এই ঘটনার পর নিখোঁজ গুলশানের পিতা থানার সাধারণ ডায়েরি করেন, পাশাপাশি তাকে অপহরণের পর হত্যা ও লাশ গুম করার অভিযোগ তুলে তার বাবা মেয়ের শ্বশুর বাড়ির লোকদের আসামি করে মামলা দেন। অপরদিকে একই অভিযোগ তুলে গুলশানের শ্বশুর বাড়ির লোকজন তার বাবার বিরুদ্ধে ৯১লক্ষ টাকা আত্মসাতের মামলা দেন। অবশেষে নিখোঁজের ১৭৫দিন পর গুলশান’কে উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ।
গুলশান ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বিটঘর গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে ও একই উপজেলার পানিশ্বর ইউনিয়নের বলিবাড়ি গ্রামের ইতালি প্রবাসী আলাল উদ্দিনের স্ত্রী।
খোঁজ নিয়ে জানা যায়, টানা ১০ বছর স্বামী আলাল উদ্দিন ইতালিতে থাকায় গৃহবধূ গুলশান দুই সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। গত ২১ এপ্রিল বিটঘর গ্রাম থেকে নিখোঁজ হন প্রবাসীর স্ত্রী গুলশান। এ ঘটনায় পরদিন ২২ এপ্রিল সরাইল থানায় সাধারণ ডায়েরি করেন গুলশানের বাবা জাহাঙ্গীর মিয়া। পরে নিখোঁজের ঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হলে গুলশানের শ্বশুরবাড়ি এবং বাবার মধ্যে একেঅপরের বিরুদ্ধে অপহরণের পর হত্যা করে লাশ গুম করার পাল্টাপাল্টি মামলা করে। অবশেষে নিখোঁজের ১৭৫দিন পর আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরব বাজার থেকে গুলশানকে উদ্ধার করেছে পুলিশ।
এই বিষয়ে সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান বলেন,’একটি ফোন কল পেয়ে গুলশান’কে ভৈরব বাজার থেকে উদ্ধার করা হয়েছে। আমরা এই ঘটনাটি নিবিড় ভাবে তদন্ত করছি। দুই পরিবারকেই ডাকা হয়েছে। আশা করছি জিজ্ঞাসাবাদে নিখোঁজের আসল রহস্য উদঘাটন হবে।

Posted ১:০০ পূর্বাহ্ণ | রবিবার, ১০ অক্টোবর ২০২১
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর