শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, উপজেলা চেয়ারম্যান জীবনের মামলা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৭ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 1:41 pm

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, উপজেলা চেয়ারম্যান জীবনের মামলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মো. মাঈন উদ্দিন সরকার (২২) নামে এক যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মাঈন উদ্দিন সরকার উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামের ইয়াকুব আলী সরকারের ছেলে।

গতকাল শনিবার রাতে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. রাশেদুল কাউসার ভূইয়া জীবন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহারে বলা হয়, গত ৩০ মে বিকেল ৪টা ৪৮ মিনিটে ও ৩১ মে রাত ১১টা ৪৩ মিনিটে ‘হক কথা তিতা লাগে’ নামীয় একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস পোস্ট করা হয়। ওই স্ট্যাটাসে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। পাশাপাশি স্ট্যটাসটি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধাচরণ ও জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগাণ্ডা ও মিথ্যা প্রচারণার শামিল। অভিযুক্ত মাঈন উদ্দিন সরকার ‘হক কথা তিতা লাগে’ ফেসবুক আইডিটি পরিচালনা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

মামলার বাদি কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. রাশেদুল কাউসার ভূইয়া জীবন বলেন, আওয়ামী লীগের একজন আদর্শিক কর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দেয়া কুরুচিপূর্ণ পোস্টে আমি সংক্ষুব্ধ হয়েছি। দলীয় সভানেত্রীর সম্মানহানি আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। সেজন্যই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ইতিমধ্যে মামলার তদন্ত কাজ শুরু হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১:৪১ পিএম | রবিবার, ০৭ জুন ২০২০

The Daily Sarod |