শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

প্রত্নতত্ত্ব নিদর্শন ও কবরস্থান রক্ষা করে ঢাকা-সিলেট মহাসড়ক প্রসস্থ করার দাবি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 5:25 pm

প্রত্নতত্ত্ব নিদর্শন ও কবরস্থান রক্ষা করে ঢাকা-সিলেট মহাসড়ক প্রসস্থ করার দাবি

ঢাকা-সিলেট মহাসড়কে প্রসস্থ করণে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, কবরস্থান ও বাড়িঘর রক্ষায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জেলার সরাইল উপজেলার বাড়িউড়ার বাসিন্দারা এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।

এতে এলাকাবাসীর পক্ষে হাবিবুর রহমান লিখিত বক্তব্যে বলেন, সরকার ঢাকা-সিলেট মহাসড়ক প্রসস্থ করণের উদ্যোগ নিয়েছে সরকার। এই মহাসড়কের পাশে প্রায় তিনশত বছর পুরাতন ২কিলোমিটার বিস্তৃত কবরস্থান রয়েছে। এই কবর স্থানে সদর ও সরাইল উপজেলার বিভিন্ন এলাকার মানুষ কবর দেওয়া হয়। বাড়িউড়া এলাকায় এই মহাসড়কের পাশে হাতিরপুল নামক একটি প্রত্নতত্ত্ব বিভাগের আওতাধীন নিদর্শন রয়েছে। একই এলাকায় বাড়িউড়া জামে মসজিদ নামে একটি মসজিদ রয়েছে। এছাড়াও জাঙ্গাল হাটি ও নোয়াহাটি নামের গণ বসতিপূর্ণ দুইটি পাড়া রয়েছে। এই পাড়াটিতে নয়শত পরিবারের প্রায় সাড়ে চার হাজার পরিবার রয়েছে। প্রতিপরিবারের জায়গা মাত্র ৩০থেকে ৫০পয়েন্ট। এই জায়গার বাজার মূল্য থেকে সরকারি মূল্য অনেক কম। যদি এই জায়গা অধিগ্রহণ করা হয় তাহলে তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, সরকার এই মহাসড়ক প্রসস্থ জনস্বার্থেই করছেন। পাশাপাশি উল্লেখিত ঐতিহাসিক কবরস্থান, প্রত্নতত্ত্ব, মসজিদ ও দুইটি পাড়ার বসতভিটাও জনগুরুত্বপূর্ণ। এসব স্থাপনা ও কবরস্থান রক্ষা করে দক্ষিণ পাশে সড়কটি প্রসস্থ করার অনেক জায়গা রয়েছে। পাশাপাশি এতে সরকারের বিপুল অর্থের সাশ্রয় হবে। এই স্থাপনা রক্ষার জন্য আমরা ইতিমধ্যে আবেদন জানিয়েছি। সরকার আমাদের আবেদন বিবেচনা করে মহাসড়কটি প্রসস্থ করবে তা প্রত্যাশা করছি।

এসময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওই এলাকার বাসিন্দা সাংবাদিক জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন পরিবহন ব্যবসায়ী হাসান মিয়া, ডা. সাদেক, হাজি বজলুর রহমান মাষ্টার প্রমূখ।

এর আগে, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ৫:২৫ পিএম | মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০

The Daily Sarod |