শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

প্রণব মুখার্জী স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দময়ী কালিবাড়িতে প্রার্থনা সভা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 9:40 pm

প্রণব মুখার্জী স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দময়ী কালিবাড়িতে প্রার্থনা সভা

ভারতের সাবেক রাষ্টপতি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জীর মৃত্যুতে বাংলাদেশে একদিনের শোক পালিত হয়েছে। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দময়ী কালিবাড়ি প্রাঙ্গণে প্রণব মুখার্জীর আত্মার শান্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

প্রার্থনা সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন পন্ডিত প্রবীর আচার্য।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন অ্যাডভোকেট মিন্টু ভৌমিক, সুদর্শন সাহা, আনন্দময়ী কালিবাড়ির সম্পাদক আশীষ কুমার পাল, সুভাষ পাল, বিভাষ চন্দ্র রায়, অ্যাডভোকেট পরিমল রায়, সাবেক কাউন্সিলর সুভাষ দাস, পরিতোষ রায় প্রমুখ।

প্রসঙ্গত, ১০ আগস্ট নয়াদিল্লিতে সরকারি বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে প্রণব মুখার্জি মাথায় আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাকে সেনাবাহিনী পরিচালিত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার করোনাভাইরাস শনাক্ত হয়। এর এক পর্যায়ে কোমায় চলে যান তিনি। প্রায় দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

১৯৭১ সাল থেকেই বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন প্রণব মুখার্জি। তিনি বাংলাদেশের শরণার্থীদের জন্য ছাত্র-শিক্ষক নিয়ে কলকাতা থেকে টাকা সংগ্রহ করতেন। সেখানকার ব্যবসায়ীদের কাছে থেকে সাহায্য নিয়ে শরণার্থীদের জন্য বিভিন্ন ক্যাম্পে পাঠাতেন।

বাংলাদেশকে প্রবাসী সরকারকে ভারতের সমর্থন দানের জন্য ১৯৭১ সালের ১৫ জুন ভারতের রাজ্যসভায় প্রস্তাব উত্থাপন করেছিলেন প্রণব মুখার্জি। তখন থেকেই তিনি বাংলাদেশের বন্ধু।
তিনি তার আত্মজীবনীমূলক সিরিজের প্রথমটি ‘দ্য ড্রামাটিক ডিকেড: দ্য ইন্দিরা গান্ধী ইয়ারস’ এ একটি পুরো অধ্যায় লিখেছেন ‘মুক্তিযুদ্ধ: দ্য মেকিং অব বাংলাদেশ’ শিরোনামে। এখানে প্রণব মুখার্জি পাকিস্তান আমলে বাঙালিদের প্রতি শোষণ ও বঞ্চনার চিত্র তুলে ধরেছন। সেখানে তিনি ভাষা আন্দোলন, ছয় দফা, সত্তরের নির্বাচন পেরিয়ে কী প্রেক্ষাপটে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়েছিল সবকিছু নিয়ে লিখেছেন।

একাত্তরের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০১৩ সালে প্রণব মুখার্জির হাতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দেওয়া হয়।

প্রণব মুখার্জির মৃত্যুতে ভারত সরকার সোমবার থেকে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

Facebook Comments Box

Posted ৯:৪০ পিএম | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |