শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি   প্রিন্ট
শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 12:19 am

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২১ ডিসেম্বর ২০২০ তারিখে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক সরোদ (www.dainiksarod.com) অনলাইনে ‘নাসিরনগর সরকারি হাসপাতালের টিকেট ও ভর্তির কাগজে ঔষধ কোম্পানির বিজ্ঞাপন!’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি যোগদান করেছি বিগত প্রায় দেড় বছর আগে। আমি যোগদান করার দীর্ঘদিন আগে থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের টিকিট ও হাসপাতালে রোগীর ভর্তির ফরম গুলো বর্তমান অবস্থায় চলমান ছিল। ফলে টিকেট ও ফরমে ঔষধ কোম্পানির বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে আমার কোন প্রকার সংশ্লিষ্টতা নেই।
এছাড়াও সংবাদের এক অংশে টিকিট ও ভর্তি ফরমে বিজ্ঞাপন দেওয়া নিয়ে ঔষধ কোম্পানি থেকে অনৈতিক সুবিধার কথা বলা হয়েছে। আমি সংবাদের এই অংশের তীব্র প্রতিবাদ জানাই। কারণ আমি যোগদান করার আগেই যদি বিজ্ঞাপন গুলো চলমান থাকে, তাহলে আমি কিভাবে এর সুবিধা নিলাম।

উল্লেখ্য, যেহেতু আমি এই বিষয়ে কোন প্রকার অবগত ছিলাম না। তাই এই সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর ঔষধ কোম্পানির বিজ্ঞাপন যুক্ত জরুরী বিভাগের টিকেট ও রোগী ভর্তির ফরম গুলো ইতিমধ্যে বাতিল করা হয়েছে।

নিবেদক
ডা. অভিজিৎ রায়
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
নাসিরনগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া

Facebook Comments Box

Posted ১২:১৯ এএম | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |