শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

পূজার ছুটি শেষে খুলেছে আখাউড়া স্থলবন্দর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৯ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:30 pm

পূজার ছুটি শেষে খুলেছে আখাউড়া স্থলবন্দর

ভারতের গান্ধী জয়ন্তী ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয়দিন বন্ধ থাকার পর আবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

ছুটি কাটিয়ে বুধবার সকাল থেকে বন্দরে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। এর ফলে আবারও কর্মচঞ্চল হয়ে ওঠেছে দেশের অন্যতম বৃহৎ ও রফতানিমুখী এই স্থলবন্দরটি।

আখাউড়া স্থলবন্দরের আমাদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূইয়া জানান, গত ২ অক্টোবর ভারতের গান্ধী জয়ন্তী উপলক্ষে ওইদিন পণ্য রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। ৩ অক্টোবর একদিন পণ্য রফতানি হলেও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ৫ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকায় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। ছুটি শেষে বুধবার (৯ অক্টোবর) থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৩০ পিএম | বুধবার, ০৯ অক্টোবর ২০১৯

The Daily Sarod |