শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

পুষ্টি চাল বিতরণ কার্যক্রমের উপর দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৭ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 10:04 pm

পুষ্টি চাল বিতরণ কার্যক্রমের উপর দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা

জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে সরকার পুষ্টিচাল বিতরণ কর্মসূচী গ্রহণ করেছে।
বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভিজিডি কর্মসূচীর আওতায় পুষ্টিচাল বিতরণ কার্যক্রমের উপর দিনব্যাপী অবহিতকরণ কর্মশালায় সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

ওর্য়াল্ড ফুড প্রোগ্রাম ও নিউট্রিশন ইন্টারন্যাশনাল এর যৌথ আয়োজনে কর্মশালায় কর্মসূচীর উপর আলোচনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সালমা আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম,এন আই এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার ডাঃ আশেক মাহফুজ, আইপি এইচ এন এর প্রোগ্রাম ম্যানেজার ডাঃ তাহেরুল ইসলাম, ভিজিডি প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার আয়েশা আক্তার , খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ, ওর্য়াল্ড ফুড প্রোগ্রাম এর সৈয়দা নেওয়াজ পর্ণা প্রমূখ ।

মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু , টেলিভিশন জার্ণালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন(ইমজা)র সভাপতি পিযূষ কান্তি আচার্য্য প্রমূখ।

কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি এবং ব্যবসায়ী প্রতিনিধিসহ ৯০ জন অংশগ্রহন করেন।

Facebook Comments Box

Posted ১০:০৪ পিএম | বুধবার, ১৭ এপ্রিল ২০১৯

The Daily Sarod |