শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

পুলিশের গাড়িতে আগুন, ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের ২১জনকে দুই বছরের দণ্ড (ভিডিও) 

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১১ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 3:41 pm

ব্রাহ্মণবাড়িয়ায় হরতালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলায় জামায়াত-শিবিরের ২১জনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।

রোববার (১১অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই রায় প্রদান করেন। এই রায় দুই বছরের কারাদণ্ডাদেশের পাশাপাশি প্রত্যেককে ২হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেক আসামীকে প্যানেল কোডের ১৪৩ধারায় তিন মাসের কারাদণ্ড ও ৫০০টাকা জরিমানা করা হয়।

রায় ঘোষণাকালে আদালতে ২১জন আসামীর মধ্যে ৭জন আসামী উপস্থিত ছিলেন। আদালতে উপস্থিত আসামীরা হলেন, শহিদুল ইসলাম, সানাউল্লাহ, কাজি আবু জাহের, এমরানুর রহমান, মহসিন মিয়া
ফরহাদ উদ্দিন ও আজিজুল হাকিম তানভিন।

পলাতক কারাদণ্ড প্রাপ্ত আসামীরা হলেন, জেলা জামায়াতের সাবেক আমীর প্রধান আসামী নজরুল ইসলাম খাদেম, বর্তমান আমীর সৈয়দ গোলাম সারোয়ার, কাজি ইয়াকুব আলী, মাওলানা হেলাল উদ্দিন ভূইয়া, গোলাম ফারুক, রুস্তম আলী,
নিপু, ছাত্র শিবিরের জেলার সাবেক সভাপতি রাসেদুল করিম রানা, নূরুল্লাহ, আশরাফুল ইসলাম বাবু, সিরাজুল ইসলাম হুমায়ুন, জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম ইকবাল, বিল্লাল আহমেদ।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ডিসেম্বরের ৪ তারিখে হরতালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়িতে পুলিশের খাবারের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৩জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাত আরও ২২জনকে আসামী করে মামলা দায়ের করব। পরে ২০১৩ সালের আগস্টের ২১জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বর্তমান বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান। অবশেষে রোববার (১১ অক্টোবর) ২১জনকেই অভিযুক্ত করে আদালত দুইবছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নাজমুল হোসেন ও বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনিরুজ্জামান।

Facebook Comments Box

Posted ৩:৪১ পিএম | রবিবার, ১১ অক্টোবর ২০২০

The Daily Sarod |