শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

পুনিয়াউট কাশবনে তরুণীর শ্লীলতাহানির ঘটনায় জড়িত এক যুবক আটক

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 3:43 pm

পুনিয়াউট কাশবনে তরুণীর শ্লীলতাহানির ঘটনায় জড়িত এক যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াটে কাশবনে তরুণীর শ্লীলতাহানির ভিডিও ভাইরালের ঘটনায় জুনায়েদ (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক জুনায়েদ জেলা শহরের দক্ষিণ পৈরতলার আব্দুল আওয়ালের ছেলে। সোমবার দুপুরে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জুনায়েদ ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে স্বীকার করেছেন। সে ঘটনার মূলহোতা রহিমের বন্ধু। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। জুনায়েদ ঘটনার সময় উপস্থিতদের নাম জানিয়েছে। এই ঘটনার ভিডিও ধারণ করেন শাকিল নামের তাদের এক বন্ধু। আটকের পর জুনায়েদ আরও গুরুত্বপূর্ণ তথ্য পুলিশকে জানিয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে এখন এই বিষয়ে কিছু জানানো যাচ্ছে না।

পরিদর্শক (তদন্ত) শাহজাহান আরও বলেন, এই ঘটনায় পুলিশ বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছে। এতে প্রধান আসামী রহিম সহ ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৬জনকে আসামী করা হয়েছে।বাকী আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৩ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার ফেসবুক ভিত্তিক সংগঠন আমরাই ব্রাহ্মণবাড়িয়া তাদের গ্রুপ ‘উইশ ফর বেটার ব্রাহ্মণবাড়িয়া’য় একটি ভিডিও পোষ্ট করে। ওই ভিডিওতে শ্লীলতাহানির শিকার যুবতীর পরিচয় গোপন রাখা হয়। ভিডিওটিতে দেখা যায়, কালো বোরকা পরিহিত এক যুবতী জেলা শহরের পুনিয়াউটের কাশবনে বেড়াতে যান। সেখানে তরুণীটিকে উত্ত্যক্ত করছে। এই অবস্থায় তরুণীটি তাদের পায়ে ধরে বড় ভাই ডেকে কাকুতিমিনতি করছে। কিন্তু তারা মেয়েটির বোরকা খোলার চেষ্টা করছে। এর মধ্য থেকে এক যুবক মেয়েটির মুখে চুমু খেয়ে অশ্লীল আচারণ করে গালিগালাজ করছে। ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

Facebook Comments Box

Posted ৩:৪৩ পিএম | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |