শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

পুনিয়াউট কাশবনে তরুণীর শ্লীলতাহানী: প্রধান আসামী রাহিমের আত্মসমর্পণ

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ০৫ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 6:08 pm

পুনিয়াউট কাশবনে তরুণীর শ্লীলতাহানী: প্রধান আসামী রাহিমের আত্মসমর্পণ

ব্রাহ্মণবাড়িয়ার কাশবনে তরুণীর শ্লীলতাহানির ভিডিও ভাইরালের ঘটনায় প্রধান আসামী রাহিম আদালতে আত্মসমর্পণ করেছে। সোমবার ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের আদালতে সে আত্মসমর্পণ করে। এই ঘটনায় এতোদিন রাহিম পলাতক ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম। তিনি জানান, রাহিম আদালতে আত্মসমর্পণ করলে, বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে৷

এর আগে তরুণীর শ্লীলতাহানির ঘটনায় ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের করে। এই ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর রাহিমের সহযোগী জুনায়েদ (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, বুধবার (২৩ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার ফেসবুক ভিত্তিক সংগঠন আমরাই ব্রাহ্মণবাড়িয়া তাদের গ্রুপ ‘উইশ ফর বেটার ব্রাহ্মণবাড়িয়া’য় একটি ভিডিও পোষ্ট করে। ওই ভিডিওতে শ্লীলতাহানির শিকার যুবতীর পরিচয় গোপন রাখা হয়। ভিডিওটিতে দেখা যায়, কালো বোরকা পরিহিত এক যুবতী জেলা শহরের পুনিয়াউটের কাশবনে বেড়াতে যান। সেখানে তরুণীটিকে উত্ত্যক্ত করছে। এই অবস্থায় তরুণীটি তাদের পায়ে ধরে বড় ভাই ডেকে কাকুতিমিনতি করছে। কিন্তু তারা মেয়েটির বোরকা খোলার চেষ্টা করছে। এর মধ্য থেকে এক যুবক মেয়েটির মুখে চুমু খেয়ে অশ্লীল আচারণ করে গালিগালাজ করছে। ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

রাফি/–

Facebook Comments Box

Posted ৬:০০ পিএম | সোমবার, ০৫ অক্টোবর ২০২০

The Daily Sarod |