শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

পিকআপে গাঁজা পাচার করতে গিয়ে মামা-ভাগিনাসহ ৩জন ধরা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 8:31 pm

পিকআপে গাঁজা পাচার করতে গিয়ে মামা-ভাগিনাসহ ৩জন ধরা

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপে পাচারকালে ২৫কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে বিজয়নগর উপজেলার বুধন্তি থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলার সরাইল উপজেলার পরমানন্দপুরের মৃত জহুর আলীর ছেলে মোঃ কবির আহম্মেদ (৩৩), একই উপজেলার বড়ইছড়া গ্রামের আতিকুল ইসলামের ছেলে ও আটক অপর মাদক ব্যবসায়ী কবিরের ভাগিনা মোঃ আকাশ(১৫) এবং পিকআপের চালক জামালপুর জেলার ইসলামপুর থানার মৃত আজিজুল হকের ছেলে আব্দুল খালেক (৪২)।

রোববার সন্ধ্যায় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ৩ জন মাদক ব্যবসায়ী হবিগঞ্জ হতে ব্লু রংয়ের পিকআপে করে গাঁজার একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে জেলার বিজয়নগর থানাধীন বুধন্তী বাজারে ঢাকা-সিলেট মহাসড়কের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন।

তল্লাশীকালে পূর্বে সংবাদ প্রাপ্ত পিকআপটি তল্লাশী চৌকির নিকট আসলে সংকেত দিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ২৫ কেজি গাঁজা পাওয়া যায়৷ এসময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে চালক সহ তিনজনকে আটক করা হয়। এছাড়াও পিকআপটি ওমাদক বিক্রির নগদ ৩৫হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ। ধৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

রাফি/-

Facebook Comments Box

Posted ৮:৩১ পিএম | রবিবার, ২৬ জানুয়ারি ২০২০

The Daily Sarod |