স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 1:02 am
পানির গুণগত মান পরীক্ষা করার জন্যে জেলা পানি পরীক্ষাগার প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পাইকপাড়া পৌর পানি সরবরাহ অফিস প্রাঙ্গণে ভিত্তি প্রস্তর স্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্বাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা আবুল কালাম, সাধারন সম্পাদক এম এইচ মাহবুবুল আলম, ঠিকাদার জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম উবাদুল মোকতাদির চৌধুরী এমপি বলেন,পানি মানুষের জন্যে যেমন প্রয়োজন তেমনি পানি অনেক সময় বিপদজনকও হয়। আমরা যে পানি পান করি সেই পানি রোগমুক্ত না হলে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। তাই স্বচ্ছ ও দূষণমুক্ত পানি ছাড়া বেঁচে থাকা খুবই দূরহ ব্যাপার।ব্রাহ্মণবাড়িয়ায় পানির গুণগতমান পরীক্ষা ব্যবস্থা প্রকল্প স্থাপনাটির অনুমোদন দেয়ায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ৫৫ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। জেলার পানি গুণগত মান পরীক্ষা শক্তিশালী করণ প্রকল্পটি বাস্তবায়িত হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ আশেপাশের বেশ কয়েকটি জেলা উপকৃত হবে।
Posted ৯:২৪ পিএম | সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya