সরাইল সংবাদদাতা
প্রিন্ট
সোমবার, ০৩ জুন ২০১৯
সর্বশেষ আপডেট : 8:40 pm
গত ৪-৫ দিন ধরে পানিবন্দী হয়ে আছে সরাইল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ দুটি অফিস। একটি হচ্ছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। আরেকটি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয়। সরজমিনে দেখা যায়, সম্প্রতি সামান্য বৃষ্টি হলেই ওই দুই অফিসের সামনে পানি লেগে যায়। এখানকার পানি আগে পশ্চিম দিকে কৃষি অফিস ঘেষে বিআরডিবি’র পুকুরে যেত। আবার ইউনিয়ন পরিষদের পেছনে ১নং খাস খতিয়ানভূক্ত একটি পঁচা ডোবা রয়েছে। সেই সরকারি ডোবাটি আস্তে আস্তে চলে যাচ্ছে দখলদারদের কবলে। ফলে দুই কারনেই বন্ধ হয়ে যাচ্ছে এখানকার পানি নিস্কাশন ব্যবস্থা। তাই উপজেলা সদরেই পানি জমে থাকছে। মুক্তিযোদ্ধারা ও কৃষি অফিসের ষ্টাফদের নিয়মিত জুতা খুলে অফিসে প্রবেশ ও বাহির হতে হচ্ছে। এ দূর্ভোগের প্রতিকার চান তারা। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. ইসমত আলী বলেন, আমরা গত কয়েকদিন ধরে পানিবন্ধী হয়ে আছি। খুবই কষ্টে অফিসে আসা যাওয়া করছেন মুক্তিযোদ্ধারা। এ পানির ভাটি মূলত: কৃষি অফিসের পশ্চিম পাশের পুকুরে। আমরা দ্রুত এ দূর্ভোগ থেকে পরিত্রাণ চায়।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা বলেন, এভাবে তো পানি জমে থাকলে চলবে না। যেকোন দিকে আলাদা পাইপ দিয়ে হলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।
Posted ৮:৪০ পিএম | সোমবার, ০৩ জুন ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya