শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

পরীক্ষায় ছাত্রদের উত্তর লিখে দিচ্ছিলেন শিক্ষকরা, ৫জনকে সাজা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 2:23 am

পরীক্ষায় ছাত্রদের উত্তর লিখে দিচ্ছিলেন শিক্ষকরা, ৫জনকে সাজা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য এমসিকিউ এর উত্তর লিখে দিচ্ছিলেন শিক্ষকরা। এসময় পরীক্ষা কেন্দ্রে গিয়ে ৫জন শিক্ষককে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের ভ্রাম্যমান আদালত প্রত্যেককে দুই বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছে।

সোমবার দুপুরে আশুগঞ্জ ফার্টিলাইজার স্কুল এন্ড কলেজের মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনাটি ঘটে।

সাজাপ্রাপ্তরা শিক্ষকরা হলেন, উপজেলার চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী সুপার মো. মাজহারুল ইসলাম (৪২), একই মাদ্রাসার সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম (৩৫), খোলাপাড়া ওমেদ আলী শাহ দাখিল মাদ্রসার সহকারী সুপার মো. মহিউদ্দিন (৩৮), তালশহর করিমিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক কবির হোসেন (৪০) ও সরাইল উপজেলার পানিশ্বর মাদানিয়া গাউছিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার আব্বাস আলী (৫০)।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দার এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চলমান দাখিল পরীক্ষার সোমবার সকালে আশুগঞ্জ ফার্টিলাইজার স্কুল এন্ড কলেজের মাদ্রাসা কেন্দ্রে ছিল কোরআন মাজিদ ও তাজিভিদ পরীক্ষা। এসময় পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষন পরেই কেন্দ্র সচিবের পাশের রুমে দন্ডপ্রাপ্ত ৫ জন মিলে এই পরীক্ষার এমসিকিউ প্রশ্নের উত্তর লিখছিলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন কেন্দ্র পরিদর্শনে যায়। পরে কেন্দ্র সচিবের পাশের রুমে যেতেই ৫ জন বহিরাগত মিলে এমসিকিউ প্রশ্নের উত্তর লিখাবস্থায় দেখে ফেলেন।

পরে তাদের আটক করে ভ্রাম্যমান আদালতের আওতায় নেয়া হলে তারা প্রত্যেকে তাদের অপরাধ স্বীকার করে নেয়ায় ৫ জনকেই দুই বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দার জানান, পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইনের ১৯৮০ এর ধারা ৯ (ক) মোতাবেক প্রত্যেককে দুই বছরের কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে এই অভিযান অব্যাহত থাকবে।

 

রাফি/–

Facebook Comments Box

Posted ৫:১৩ পিএম | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |