শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

পরীক্ষার ফলাফলের পর এবার জমে উঠেনি ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টির দোকান

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ৩০ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 7:51 pm

পরীক্ষার ফলাফলের পর এবার জমে উঠেনি ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টির দোকান

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার বেলা সকালে এই ফলাফল প্রকাশিত হয়। প্রতিবছর পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পরিবারের বিরাজ করে খুশির আমেজ। মিষ্টি বিতরণ করা হয় আত্মীয়স্বজন ও প্রতিবেশিদের মাঝে। তাই প্রতিটি মিষ্টির দোকানে পড়ে মিষ্টি কেনাকাটার ধুম। কিন্তু এবার সেই চিত্র দেখা গেল না ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মিষ্টির দোকান গুলোতে। কারণ হিসেবে মিষ্টির দোকানদরা বলছেন, অটোপাশের ফলে অনেকেই ফলাফল আগে থেকে অনুমান করে রেখেছেন অভিভাবকরা। তাই পরীক্ষার্থীদের পরিবারে সেই খুশি আমেজ তেমন নেই।

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিউ সিনেমা হল রোড ও মহাদেবপট্রি মোড়ে রয়েছে ঐতিহ্যবাহী মিষ্টির দোকান সহ অনেক বড় বড় মিষ্টির দোকান। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার পর এসব দোকানে প্রতিবছর দেখা যেত ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিক্রেতাদের দম ফেলার ফুরছত থাকতো না। ফলাফল প্রকাশের পর তাদের বিক্রয় হতো দ্বিগুণের বেশি।

শনিবার (৩০ ডিসেম্বর) এইচএসসির ফলাফল ঘোষণার পর শহরের নিউ সিনেমা হল রোড ও মহাদেবপট্রি মোড়ে গিয়ে দেখা যায়, অন্যান্য বারের চেয়ে এবারের চিত্র ভিন্ন। নিয়মিত ক্রেতা থাকলেও পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে নেই কোন ক্রেতার ভিড়।

নিউ সিনেমা হল রোডের মিষ্টির দোকান মাতৃ ভান্ডারের মালিক সজিব চন্দ্র পাল জানান, ‘প্রতিবছর এই সময়ে প্রচুর ভীড় থাকে দোকানে। আমাদের ক্রেতা সামলানোই কষ্টকর হয়ে যেত। কিন্তু এবার পরীক্ষার ফলাফল প্রকাশ করার পর ক্রেতা তেমন চোখে পড়েনি’।

মধুরাজ নামের মিষ্টির দোকানের মালিক অসিত মোদক বলেন, ‘প্রতিবছর বিশেষ দিন গুলোতে আমাদের অতিরিক্ত প্রস্তুতি থাকে। এ বছরও পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে আমাদের সেই প্রস্তুতি ছিল। কিন্তু আশানুরূপ কোন ক্রেতা এবছর ফলাফল ঘোষণার পর আসেনি। নিয়মিত যে ক্রেতা ছিল হয়, তেমনই বিক্রি হচ্ছে আজ’।

খোঁজ নিয়ে জানা যায়, নিউ সিনেমা হল রোড ও মহাদেবপট্রির মিষ্টির বড় দোকান গুলোতে প্রায় লাখ টাকার মিষ্টি, ছানামুখি, বরফি ও রসমালাই বিক্রি হয়ে থাকে। পরীক্ষা বা বিশেষ দিন গুলোতে এই বিক্রির পরিমাণ দুই থেকে তিন লাখে গিয়ে পৌঁছে। এছাড়া করোনার মহামারীতে ক্রয়-বিক্রয়ে প্রভাব পড়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক ফখরুল আলম বলেন, ‘রেস্তোরাঁ মালিক সমিতির সদস্য জেলার মিষ্টির দোকানও। তাদের সাথে কথা বলে জেনেছি, অন্যান্য বছরের তুলনায় এবার একেবারেই নেই বিক্রি। কারণ এবছর ফলাফল প্রকাশে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা ছিল না। তাই অভিভাবকদের মাঝে আগ্রহ কমে গেছে। পাশাপাশি করোনার মহামারী তো রয়েছেই’।

রাফি/-

Facebook Comments Box

Posted ৭:৫১ পিএম | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১

The Daily Sarod |