শিরোনাম
গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত

পদ্মা ব্যাংকের আইসিটি বিভাগের নতুন কার্যালয়ের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ২২ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:43 pm

পদ্মা ব্যাংকের আইসিটি বিভাগের নতুন কার্যালয়ের উদ্বোধন

ডিজিটাল ব্রাঞ্চ চালু করার ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা ব্যাংকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নতুন কার্যালয়ের যাত্রা শুরু হয়েছে। গ্রাহক সেবার মান বাড়ানোর সঙ্গে জামানতের শতভাগ নিরাপত্তা নিশ্চিতের মিশনে নিজেদেরকে আধুনিক করে সাজিয়েছে এই ব্যাংকের আইসিটি বিভাগ। রাজধানীর মিরপুরে বড় পরিসরে শুরু করেছে নিজেদের কার্যক্রম।

কল সেন্টার, কার্ড ডিভিশন, ইন্টারনেট ব্যাংকিং, পদ্মা ওয়ালেট, আই ব্যাংকিং-সহ ডিজিটাল সব পরিসেবার মান আরো বাড়াতেই নিজস্ব কার্যালয়ের এই বিভাগটি।

বুধবার (২২ ডিসেম্বর) নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মো. এহসান খসরু বলেন, গ্রাহকদের হাতের মুঠোয় এখন ব্যাংকিং আর এই হাতের মুঠোয় থাকা কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের নিরাপত্তা দেয়ার দায়িত্ব আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের। নির্ঘুম প্রহরীর মত জেগে সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টা গ্রাহক সেবায় তারা কাজ করেন। কর্মীরা যেন স্বচ্ছন্দে গ্রাহকদের সেবা দিতে পারেন সেজন্য নিজস্ব অফিসের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে তাদের তত্বাবধানে ডিজিটাল ব্রাঞ্চ চালু করা হবে।

এই সময় মো.এহসান খসরু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন কাজের দিক নির্দেশনা দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেড অব ইন্টার্নাল কনট্রোল এন্ড কমপ্লায়েন্স ডিভিশন মুজাহিদুল ইসলাম, ভিপি ও ডেপুটি হেড অফ আইসিটি মো. মোশাররফ হোসেন খান-সহ ব্যাংকের অন্যান্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীরা।

সরকারী সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক ও আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৫৮টি শাখার মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।

Facebook Comments Box

Posted ৭:৪৩ পিএম | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |