শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

পথ শিশুদের ঈদ বস্ত্র দিলেন জেলা ছাত্রদলের সেক্রেটারি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৯ মে ২০২০   সর্বশেষ আপডেট : 8:58 pm

পথ শিশুদের ঈদ বস্ত্র দিলেন জেলা ছাত্রদলের সেক্রেটারি

করোনা ভাইরাসের প্রভাবে সচেতনতায় দেশে চলছে লকডাউন। এই ভাইরাস থেকে রক্ষায় সব কিছুই সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসা হয়েছে। কর্ম হারিয়ে নিম্ন আয়ের মানুষ গুলো পরিবার নিয়ে দিশেহারা। হতদরিদ্র পরিবার গুলো অন্য সংস্থানে কুল খুঁজে পাচ্ছে না। এই অবস্থায় আর কিছুদিন পরই ঈদ। দরিদ্রতা আর ভাতের কষ্ট কি আর শিশুরা বুঝে?

ঈদের দিনে এসব হতদরিদ্র ও অসহায় পথ শিশুদের মুখে হাসি ফুটাতে নতুন কাপড় কিনে দিলো ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুজায়েল চৌধুরী।

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় পথ শিশুদের ঈদের কাপড় কিনে বিতরণ করেছেন।

এসময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুজায়েল চৌধুরী বলেন, দেশের এই দূর্যোগপূর্ণ মূহুর্তে ঈদে পথ শিশুদের মুখে হাসি ফুটাতে নিজের সমর্থ অনুযায়ী চেষ্টা করছি। তারা অবুঝ, তারা কি আর বুঝে পরিবারের সমস্যা কি? প্রতি পরিবারই চায় তার ঘরের সন্তানটি আনন্দে থাকুক। শিশুর মুখে আনন্দের হাসি, একটি পরিবারের কাছে অনেক সুখের। ঈদের নতুন কাপড় পেয়ে শিশুরা অনেক আনন্দ পেয়েছে, তাদের এই আনন্দ দেখে আমি আপ্লূত।

Facebook Comments Box

Posted ৮:৫৮ পিএম | মঙ্গলবার, ১৯ মে ২০২০

The Daily Sarod |