স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 9:50 pm
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নে ঘাটুরায় আয়োজিত শ্রমিক সমাবেশে কয়েক শতাধিক নারী, পুরুষ নিয়ে শোডাউন করেছেন সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মহসিন খন্দকার ও তার সহধর্মিনী বিশিষ্ট নারী নেত্রী শামীমা খন্দকার শাম্মী।
বুধবার বিকেলে ঘাটুরা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত শ্রমিক সভাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রুপকার জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
সমাবেশে প্রধানবক্তার বক্তব্য রাখেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সম্মনয়ক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
পৌরসভা ও সুহিলপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে মহসিন খন্দকার এবং শামীমা খন্দকার শাম্মীর নেতৃত্বে কয়েক শত নারী-পুরুষ ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল করে শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার ভোট দেওয়ার দাবি জানিয়ে মহসিন খন্দকার ও শামীমা খন্দকার শাম্মীর নেতৃত্বে নেতাকর্মী নিয়ে বিভিন্ন সড়কে ভোট প্রার্থনাও করেন।
শ্রমিক সমাবেশে জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৭:১৫ পিএম | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya