স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 10:11 pm
শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগ । মঙ্গলবার সন্ধ্যায় হালদারপাড়া থেকে শুরু হয়ে টেংকেরপার, কুমারশীল মোড়, শহরের টিএ রোড পর্যন্ত প্রচারণা চালায় তারা। পরে মিছিল করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ এর প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলের উদ্যোক্তা ছিলেন শহর ছাত্রলীগের সভাপতি এম এইচ ই হিমেল ।
এসময় তারা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে র আ ম উবায়দুল মোকতাদিরের পক্ষে নৌকা মার্কায় ভোট চান ভোটারদের কাছে।
প্রচারণায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন,প্রচার সম্পাদক শহিদুল ইসলাম রুবেল,জেলা ছাত্রলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,সাবেক সমাজসেবা সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল, সাবেক সহ সম্পাদক মোঃ ইমন চোধুরী,প্রেম সওদাগর,নাসিম,পলেন, সদর ছাত্রলীগ এর সহ সভাপতি মাহবুব রহমান ও শাহেদ খান,শুভম,ইমন।
কলেজ ছাত্রলীগ শরীফ,সাকিব, আব্দুল আজিজ,আফ্রিদি, শহর ছাত্রলীগ এর,হেলাল,নাবিল,রানা,আব্দুল্লাহ, রাকিব, মিজান, জসিম, সাকিন , তিমন, উৎস, সোহান, সাব্বির আরও অনেক বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ এর কর্মীরা।
Posted ১০:১১ পিএম | মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya