স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১১ নভেম্বর ২০২০ সর্বশেষ আপডেট : ৯:৩০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য নিজ ঘরে আগুন দিয়েছেন হৃদয় মিয়া (২৬) নামের এক যুবক। এ ঘটনায় তার মায়ের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হৃদয় সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বজলু মিয়ার ছেলে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এ দণ্ড দেন।
হৃদয়ের মা সবজান বেগম জানান, গত চার মাস ধরে হৃদয় মাদকাসক্ত। মাদক কেনার টাকার জন্য প্রায়ই নিজের শরীর রক্তাক্ত করে ফেলতেন। সম্প্রতি টাকার জন্য তার অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। গতকাল মঙ্গলবার তিনি নিজেই তার ঘরে আগুন লাগিয়ে ভাঙচুর চালান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বলেন, ‘মাদকাসক্ত ওই যুবক বাড়িতে এসে পরিবারের সদস্যদের অত্যাচার করতেন। এ বিষয়ে লিখিত অভিযোগ দেন তার মা। এ অভিযোগের ভিত্তিতে তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি মাদক সেবন ও অত্যাচারের কথা স্বীকার করেছেন।’

Posted ৯:৩০ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২০
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর