স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৫ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 12:15 pm
আসন্ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার তিনবারের সাবেক পৌর কাউন্সিলর শেখ মোঃ মহসিন আসন্ন উপজেলা নির্বাচন থেকে সরে দাড়িঁয়েছেন। তিনি গত ১৪ মার্চ উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা থেকে ‘মাইক প্রতিক’ বরাদ্দ পেয়েছিলেন।
শুক্রবার (১৫ মার্চ ২০১৯) শেখ মোঃ মহসিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণে তিনি নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। বিবৃতিতে তিনি তাঁর নেতাকর্মী ও সমর্থক এবং তাঁর শুভান্যুধায়ী গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়াবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
Posted ৯:৩৩ পিএম | শুক্রবার, ১৫ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya