স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৮ অক্টোবর ২০২০ সর্বশেষ আপডেট : ১১:০২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আওতাধীন একটি জায়গা নিয়ে এক প্রবাসীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করেছেন পৌরসভার কাউন্সিলর। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিজের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ মো. শরীফ। এ ঘটনায় প্রবাসী আব্দুল মান্নানের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাউন্সিলর শরীফ বলেন, গত ২০ অক্টোবর দুইটি পত্রিকায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আওতাধীন নয়নপুর এলাকার বাসিন্দা ও প্রবাসী আব্দুল মান্নানের মালিকানাধীন ৬৩ শতাংশ জায়গা স্থানীয় ছয়বাড়িয়া গ্রামের মোস্তফা কামাল দখল করে নিয়েছেন এবং আমার নেতৃত্বে এই দখল হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়। আমি ছাড়াও আমার তিন ছেলে এ ঘটনায় জড়িত এবং আমরা প্রবাসীকে মারধর করে তার মোবাইলফোন ছিনিয়ে নিয়েছি বলে অভিযোগ করা হয়। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
তিনি বলেন, প্রকত বিষয় হলো- সংবাদে উল্লেখিত জায়গাটি নয়নপুর মৌজার এসএ ১৫০ এবং হাল বিএস ৩০৪ দাগে অবস্থিত। এই দাগের ৩৮ শতাংশ জায়গা মতিউর রহমান গংদের কাছ থেকে বিভিন্ন দলিলমূলে ক্রয়সূত্রে মালিক হন মোস্তফা কামাল। ক্রয়ের পর থেকেই সেখানে টিনসেড ঘর ও গোডাউন নির্মাণ এবং মাথর মজুত করে ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি।
তিনি আরও বলেন, মোস্তফা কামাল আমার নিকট আত্মীয় হওয়ায় ওই জায়গাটি ব্যবসায়ীক চুক্তিবদ্ধ হয়ে আমাকে দেন। কিন্তু ওই জায়গা নিয়ে প্রবাসী আব্দুল মান্নান মিথ্যা অভিযোগ ও অপপ্রচার করে আমার সম্মান বিনষ্টের চক্রান্ত করছেন। আমি তার বিচার দাবি করছি।
সংবাদ সম্মেলনে কাউন্সিলর শাহ মো. শরীফের তিন ছেলে মাহফুজুর রহমান শাকিল, শাহ মো. শাওন ও শাহ মো. রনি উপিস্থত ছিলেন।

Posted ১১:০২ অপরাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২০
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর